ট্রাম্প ও কমলার কে জিতলে কী প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে
রাত পেরোলোই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে মূল দুই প্রার্থী হলেন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৫তম প্রেসিডেন্ট (২০১৭–২১) ছিলেন ট্রাম্প আর কমলা হ্যারিস বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তাঁরা উভয়ই বিভিন্ন ধরনের অঙ্গীকারের মাধ্যমে মার্কিন নাগরিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছেন। এর মধ্যে অন্যতম হলো অর্থনৈতিক অঙ্গীকার। এ দুজনের মধ্যে কোন প্রার্থী বিজয়ী হলে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, তা দেখে নেওয়া যাক।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলকে নিয়ে কিছু অতি সরলীকরণ থাকে। বলা যায়, তাদের নিয়ে এক ধরনের প্রচলিত গৎ আছে। যেমন, ধরেই নেওয়া হয় যে ডেমোক্র্যাটরা সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে উদারহস্ত। তারা এমন ধরনের নীতি প্রণয়ন করে, যার বদৌলতে সমাজে সম্পদের পুনর্বণ্টন হয়, যেমন কর–ব্যবস্থা। অন্যদিকে রিপাবলিকানরা ব্যবসাবান্ধব হিসেবে পরিচিত। তারা কর কমিয়ে ধনীদের সুযোগ করে দেয়।
Comments
Post a Comment