Posts

খালেদা জিয়া ও গণবিদ্রোহের নেতারা একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন।

Image
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা  বিনিময় করছেন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছবি: ফেসবুক থেকে স্ক্রিনশট নেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র-জনতা বিক্ষুব্ধ নেতারা। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক সংবর্ধনায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা। আজ সন্ধ্যায় বৈষম্যের বিরুদ্ধে স্টুডেন্ট মুভমেন্টের ভেরিফাইড ফেসবুক পেজে, খালেদা জিয়া এবং মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মধ্যে বৈঠকের ছবি সমন্বিত একটি ফটোকার্ড - গণ-অভ্যুত্থানের তিনজন প্রাথমিক নেতা এবং উপদেষ্টাদের একজন। বর্তমান অন্তর্বর্তী সরকার- পদায়ন করা হয়েছিল। "সোনালী অতীত, গর্বিত ভবিষ্যত" ছবির কার্ডটি বলে। ছবিতে এই তিন উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

সেন্টমার্টিনের কুকুর নিয়ে সেলিব্রিটি পোস্ট

Image
তানিয়া বৃষ্টি, নিলয় ও সামিরা খান মাহি। ছবি : কোলাজ প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না। গেল অক্টোবরে এমন সিদ্ধান্ত জানানো হয়। তার পর থেকেই সেন্ট মার্টিনে এই নভেম্বরে যাচ্ছে না পর্যটক। এতে স্থানীয় বাসিন্দাদের মতো বিপাকে পড়েছে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের বন্য প্রাণী। বিষয়টি নিয়ে আজ বেশ কয়েকজন তারকা ফেসবুকে পোস্ট করেছেন। এদের মধ্যে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ফেসবুকে সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে একটি স্ট্যাটাসে অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়াতে বললেন এই অভিনেতা।  

বাংলাদেশের পর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানানোর পর এ নিয়ে আলোচনা হতে পারে।

Image
সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী বঙ্গোপসাগর সংলাপে বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে এক অধিবেশনে বক্তারা। ঢাকা, ১৬ নভেম্বর ছবি: শুভ্র কান্তি দাশ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো নিয়ে বাংলাদেশ ও ভারতীয় আলোচকদের মধ্যে কিছুটা উত্তপ্ত আলোচনা হলো বঙ্গোপসাগর সংলাপে। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ শনিবার এই আলোচনায় বাংলাদেশি আলোচকদের একজন পরামর্শ চান, ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের করণীয় কী? ভারতীয় দুজন আলোচক বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় এগোনোর পর তা নিয়ে আলোচনা করা যায়। সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী বঙ্গোপসাগর সংলাপ বা বে অব বেঙ্গল কনভারসেশনস আয়োজন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে একটি বিশেষ অধিবেশন ছিল বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে। শিরোনাম ছিল, ‘ব্রিজিং ডিভাইডস: নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অব ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশন্স’।

কোনোরকমে রাষ্ট্র চালানোর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

Image
‘নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান’ শীর্ষক সিম্পোজিয়ামে উপস্থিত আলোচকেরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ছবি: সাজিদ হোসেন কোনোরকমে রাষ্ট্র ও রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য বর্তমান সংবিধানের সংশোধন করা যেতে পারে বলে অভিমত দিয়েছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, জনগণের সংবিধান চাইলে ভবিষ্যতে নতুন করে তা লিখতে হবে। আবেগ নয়, যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে হবে। তা না হলে নতুন নতুন বিভ্রান্তি তৈরি হবে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান’ শীর্ষক এক সিম্পোজিয়ামে এ কথা বলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। সিটিজেন পাওয়ার নামে একটি সংগঠন এই সিম্পোজিয়ামের আয়োজন করে। সিম্পোজিয়ামে বর্তমান সংবিধানের নানা অসংগতি, ঘাটতি ও কী কী সংযোজন করা যায়, সে বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ বসিরুল হক সিনহা ও মাসুদ জাকারিয়া। প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায়বিচার, শিক্ষা ও কর্মসংস্থান লাভের অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে নতুন সংবিধানে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয় প্রবন্ধে। এ ছাড়া বাক্‌স্বাধ...

ট্রাম্প ও কমলার কে জিতলে কী প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে

Image
  রাত পেরোলোই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে মূল দুই প্রার্থী হলেন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৫তম প্রেসিডেন্ট (২০১৭–২১) ছিলেন ট্রাম্প আর কমলা হ্যারিস বর্তমান ভাইস প্রেসিডেন্ট। তাঁরা উভয়ই বিভিন্ন ধরনের অঙ্গীকারের মাধ্যমে মার্কিন নাগরিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে আসছেন। এর মধ্যে অন্যতম হলো অর্থনৈতিক অঙ্গীকার। এ দুজনের মধ্যে কোন প্রার্থী বিজয়ী হলে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে, তা দেখে নেওয়া যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলকে নিয়ে কিছু অতি সরলীকরণ থাকে। বলা যায়, তাদের নিয়ে এক ধরনের প্রচলিত গৎ আছে। যেমন, ধরেই নেওয়া হয় যে ডেমোক্র্যাটরা সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে উদারহস্ত। তারা এমন ধরনের নীতি প্রণয়ন করে, যার বদৌলতে সমাজে সম্পদের পুনর্বণ্টন হয়, যেমন কর–ব্যবস্থা। অন্যদিকে রিপাবলিকানরা ব্যবসাবান্ধব হিসেবে পরিচিত। তারা কর কমিয়ে ধনীদের সুযোগ করে দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কারের ৪১ দফা প্রস্তাব ছাত্রশিবিরের

Image
  বৈষম্যবিরোধী আন্দোলনে আক্রমণকারীদের বিচারের ব্যবস্থা, আওয়ামী লীগ আমলের সব উপাচার্যের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, মাদকমুক্ত ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, ভর্তি পরীক্ষার পদ্ধতি সংস্কারসহ ৪১ দফা প্রস্তাব দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব পেশ করেন সংগঠনটির তিন নেতা। তাঁরা হলেন শিবিরের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মহিবুর রহমান ও প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এর আগে গত ২৯ অক্টোবর রাতে ৩৫ বছর পর প্রকাশ্যে আসে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তিন নেতা। প্রতিবাদে ওই রাতেই বিক্ষোভ করে প্রগতিশীল শিক্ষার্থীদের একটি দল। সংবাদ সম্মেলনে প্রস্তাবনা পেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিবুর রহমান। উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হলো, গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তির স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে; ছাত্র-জনতার আন্দোলনে হামলায় অংশগ্রহণকারী প্রত্যেককে অপরাধের মাত্রা ও সীমা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আইনে বহিষ্কার, সনদ বাতিল, ভর্তি বাতিল, পদ বাতিল, নিয়োগ বা...

ইসি গঠনে রাজনৈতিক দলের কাছে নাম চেয়েছে অনুসন্ধান কমিটি

Image
  নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের কাছে নাম চেয়েছে অনুসন্ধান কমিটি। ৭ নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করা যাবে। ব্যক্তিগত পর্যায়ে কেউ আগ্রহী হলে তাঁরাও নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে নাম চাওয়ার এ তথ্য জানানো হয়েছে। একই দিনে সুপ্রিম কোর্টে প্রথম বৈঠকে বসে অনুসন্ধান কমিটি। প্রসঙ্গত, মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটির সাচিবিক দায়িত্ব পালন করছে। এর আগে গত ৩১ অক্টোবর নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করে সরকার। আইন অনুযায়ী, এই কমিটি নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য প্রতি পদের বিপরীতে দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। আইনানুযায়ী অনুসন্ধান কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে তাদের এই সুপারিশ দেওয়ার কথা। অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেব...