সেন্টমার্টিনের কুকুর নিয়ে সেলিব্রিটি পোস্ট
তানিয়া বৃষ্টি, নিলয় ও সামিরা খান মাহি। ছবি : কোলাজ
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নভেম্বরে রাত্রিযাপন নিষিদ্ধ থাকবে এবং ডিসেম্বর-জানুয়ারি প্রতিদিন দুই হাজারের বেশি মানুষ যেতে পারবে না। গেল অক্টোবরে এমন সিদ্ধান্ত জানানো হয়। তার পর থেকেই সেন্ট মার্টিনে এই নভেম্বরে যাচ্ছে না পর্যটক।
এতে স্থানীয় বাসিন্দাদের মতো বিপাকে পড়েছে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের বন্য প্রাণী।
বিষয়টি নিয়ে আজ বেশ কয়েকজন তারকা ফেসবুকে পোস্ট করেছেন। এদের মধ্যে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ফেসবুকে সেন্ট মার্টিনের কুকুরদের নিয়ে একটি স্ট্যাটাসে অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়াতে বললেন এই অভিনেতা।

Comments
Post a Comment