কোনোরকমে রাষ্ট্র চালানোর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে: অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

‘নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান’ শীর্ষক সিম্পোজিয়ামে উপস্থিত আলোচকেরা। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবেছবি: সাজিদ হোসেন

কোনোরকমে রাষ্ট্র ও রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য বর্তমান সংবিধানের সংশোধন করা যেতে পারে বলে অভিমত দিয়েছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, জনগণের সংবিধান চাইলে ভবিষ্যতে নতুন করে তা লিখতে হবে। আবেগ নয়, যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে হবে। তা না হলে নতুন নতুন বিভ্রান্তি তৈরি হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান’ শীর্ষক এক সিম্পোজিয়ামে এ কথা বলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক। সিটিজেন পাওয়ার নামে একটি সংগঠন এই সিম্পোজিয়ামের আয়োজন করে।

সিম্পোজিয়ামে বর্তমান সংবিধানের নানা অসংগতি, ঘাটতি ও কী কী সংযোজন করা যায়, সে বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ বসিরুল হক সিনহা ও মাসুদ জাকারিয়া। প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায়বিচার, শিক্ষা ও কর্মসংস্থান লাভের অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে নতুন সংবিধানে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয় প্রবন্ধে। এ ছাড়া বাক্‌স্বাধীনতা, ভিন্নমত ও প্রতিবাদ জানানোর অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়।

Comments

Popular posts from this blog

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কারের ৪১ দফা প্রস্তাব ছাত্রশিবিরের

সেন্টমার্টিনের কুকুর নিয়ে সেলিব্রিটি পোস্ট

বাংলাদেশের পর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানানোর পর এ নিয়ে আলোচনা হতে পারে।