অংশীজনদের মতামত নেওয়া শুরু করছে সংবিধান সংস্কার কমিশন

 


সংবিধান সংস্কারের সুপারিশ তৈরির জন্য অংশীজনদের মতামত ও প্রস্তাব নেবে সংবিধান সংস্কার কমিশন। আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দল বাদে অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করবে তারা। তবে যেসব ব্যক্তি, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল জুলাই-আগস্টের অভ্যুত্থানের সময় সক্রিয়ভাবে হত্যাকাণ্ডে যুক্ত থেকেছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ড ও নিপীড়নকে সমর্থন করেছে, ফ্যাসিবাদী কার্যক্রমকে বৈধতা দিতে সাহায্য করেছে, তাদের সংস্কার প্রস্তাবের সুপারিশ তৈরিতে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে এ কমিশন।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ এ পরিকল্পনার কথা জানান। এ সময় তিনি সাংবিধানিক সংস্কারের সাতটি উদ্দেশ্যের কথা তুলে ধরেন। জাতীয় সংসদের একটি মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কারের ৪১ দফা প্রস্তাব ছাত্রশিবিরের

সেন্টমার্টিনের কুকুর নিয়ে সেলিব্রিটি পোস্ট

বাংলাদেশের পর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানানোর পর এ নিয়ে আলোচনা হতে পারে।